Header Ads Widget

সাইফুল বারীর গীতিকথায় প্রকাশ পেল ‘কী ছিলো গো ভুল’

সাইফুল বারী। ছবি: বিনোদনপোস্ট

প্রকাশ পেয়েছে গীতিকার সাইফুল বারীর কথায় ‘কী ছিলো গো ভুল’ শিরোনামের নতুন গান। নব্বইয়ের দশকের আবহে তৈরি গানটিতে সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন সোহেল সামি। সংগীতায়োজন করেছেন সালমান শেখ। গানটি প্রকাশিত হয়েছে দেশের স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের (G Series) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে সোহেল সামি বলেন, “নব্বইয়ের দশকের গানগুলোর প্রতি আমার আলাদা ভালো লাগা রয়েছে। সেই সময়ের গানের কথা, সুর ও গায়কিতে যে আবেগ ছিল, সেটি ধারণ করেই ‘কী ছিল গো ভুল’ গানটি করার চেষ্টা করেছি। গানটির কথা ও সুরের সঙ্গে নিজের অনুভূতি মিশিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”


গীতিকার সাইফুল বারী বলেন, “নব্বইয়ের দশকের গান মানেই একধরনের আবেগ, মেলোডি ও হৃদয়ছোঁয়া কথার মেলবন্ধন। ‘কী ছিল গো ভুল’ গানটিতে সেই সময়ের আবহ ফিরিয়ে আনার চেষ্টা করেছি। সোহেল সামি ভাই গানটিতে চমৎকার সুর করেছেন এবং গেয়েছেনও দারুণ। তার কণ্ঠে গানটি শ্রোতাদের কাছে পৌঁছাবে, এটাই আমার প্রত্যাশা।”

নব্বইয়ের দশকের বাংলা গানের নস্টালজিক আবহে তৈরি ‘কী ছিল গো ভুল’ গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ